1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা কলাতলী ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান পদে আলাউদ্দিন হাওলাদার নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা কলাতলী ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান পদে আলাউদ্দিন হাওলাদার নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরা কলাতলী ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান পদে আলাউদ্দিন হাওলাদার নির্বাচিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০০ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরা নবগঠিত ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও সংরক্ষিত মহিলা মেম্বার(৭,৮ ও ৯) নং ওয়ার্ডের নিলুফা আক্তার বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১১ ঘটিকায় রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুর হোসেন বেসরকারি ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার ও সংরক্ষিত মহিলা মেম্বার(৭,৮ ও ৯) নং ওয়ার্ডের নিলুফা আক্তার (দেবর ভাবি)কে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত(বিজয়ী) ঘোষনা করেন।

উল্লেখ্য আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ১নং মনপুরা ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করায় ইউনিয়ন ২টির ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
২৩শে ফেব্রæয়ারি শুক্রবার প্রতিক বরাদ্ধ দেন রিটার্নিং অফিসার। ১নং মনপুরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ আমানতউল্যা আলমগীর(মোটর গাড়ি), উপজেলা আ’লীগ কোষাধক্ষ মোঃ লোকমান হোসেন হাওলাদার ( আনারস), ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ নিজামউদ্দিন মিয়া (চশমা), মোঃ সাহাবউদ্দিন (দুই পাতা) ও মোঃ শরিফ (রজনি গন্ধা) প্রতিক বরাদ্ধ পান।

এব্যাপারে রির্টানিং অফিসার মঞ্জুর হোসেন খান ও অনিমেষ কুমার বসু বলেন,নির্বাচন কমিশনের সিডিউল মোতাবেক ২৩শে ফেব্রæয়ারি শুক্রবার ছিল প্রতিক বরাদ্ধের নির্ধারিত দিন। আমরা সকল প্রার্থীকে প্রতিক বরাদ্ধ দিয়েছি। প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় ১ জন চেয়ারম্যান ও ১ জন সংরক্ষিত মহিলা মেম্বারকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করেছি। অপর প্রার্থীদের ৯ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন