1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পিঠা উৎসব পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পিঠা উৎসব পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পিঠা উৎসব পালিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল,  লালমোহন 

ভোলার লালমোহন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পিঠা উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এই উৎসব পালন করা হয়। উৎসবে মোট ১৫টি স্টল বসে। স্টলগুলোতে দেশীয় বিভিন্ন বাহারী পিঠার সমাহার দেখা যায়। যেখানে ছিল দেশীয় পঞ্চাশ ধরনের বারো শতাধিক বাহারি পিঠার সমাহার। সর্বনি¤œ পাঁচ টাকা থেকে ত্রিশ টাকা পর্যন্ত ছিল এ পিঠার দাম। পিঠা ছাড়াও এই উৎসবে ছিল বিভিন্ন ধরনের জুস, চা ও ঝালমুড়ি। এ উৎসবকে কেন্দ্র করে ভিড় জমান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা। তবে এখন আর আগের মতো গ্রামাঞ্চলে পিঠার দেখা মিলে না। তাই শিক্ষার্থীদের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা মানসম্মতভাবে তৈরি করেছে এসব পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই আমরা এ উৎসবের আয়োজন করবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন