
এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন
স্মার্ট পুলিশ ‘ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ এস্লোগানে পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) এর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় বোরহানউদ্দিন থানায় প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ), সদর সার্কেল ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারগণসহ ভোলা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়াসহ সাংবাদিকগন ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।