1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নলসিটিতে মাদ্রাসার জুনিয়র শিক্ষক পদে যোগদান করে অবৈধভাবে সিনিয়র পদে এম,পি,ও ভুক্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নলসিটিতে মাদ্রাসার জুনিয়র শিক্ষক পদে যোগদান করে অবৈধভাবে সিনিয়র পদে এম,পি,ও ভুক্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

নলসিটিতে মাদ্রাসার জুনিয়র শিক্ষক পদে যোগদান করে অবৈধভাবে সিনিয়র পদে এম,পি,ও ভুক্ত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ঝালকাঠীর নলছিটি উপজেলার দক্ষিণ খাওখীর মেহেদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ তারিকুল ইমলাম (ইন্ডেক্স নং ই৩৭৪৪৬০) ১৯৯৪ সনে আলিম পাশ করে ০১/০১/১৯৯৫ ইং তারিখে জুনিয়র শিক্ষক (আলিম) পদে যোগদান করেন। ১৯৯৯ সনে সহকারী মৌলভির ০১টি পদ শুন্য হলে তথ্য গোপন করে এম,পি,ও নীতিমালা বহির্ভুত সহকারী মৌলভী (ফাজিল) পদে ০১/০১/১৯৯৫ ইং তারিখে যোগদান দেখিয়ে অবৈধভাবে এম,পি,ও ভুক্ত হয়। ১৯৯৫ এম,পি,ও নীতিমালা অনুযায়ী উচ্চ পদে পদায়ন নিলে তাহার কাম্য শিক্ষাগত যোগ্যতা ও পুনঃ নিয়োগ যোগদান নিতে হবে কিন্তু তাহার কাম্য শিক্ষাগত যোগ্যতা নেই। কেননা তাহার তিনটি সনদই তৃতীয় বিভাগ। সে কারনে পূনঃ নিয়োগ যোগদান না নিয়ে আলিম পদের নিয়োগ যোগদানকেই সহকারী মৌলভী (ফাজিল) দেখিয়ে এমপিও ভূক্ত হয়। যাহার কোনো ধরনের পূনঃনিয়োগ যোগদান ও রেজুলেশন নেই। সম্প্রতি সময় অত্র মাদ্রাসায় কর্মরত অন্য একজন সহকারী মৌলভীর চেয়ে নিজেকে সিনিয়র দাবি করলে ম্যানেজিং কমিটির একজন সদস্য বিষয়টি নিরসনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবর দরখাস্ত করলে উপজেলা নির্বাহী অফিসার একাডেমী সুপারভাইজারকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করে প্রতিবেদন দিতে বল্লে একাডেমী সুপারভাইজার গত ২৫/০১/২০২৪ ইং তারিখে মোঃ তারিকুল ইসলামের সহকারী মৌলভী (ফাজিল) পদের নিয়োগ যোগদান অবৈধ এবং বিধি বহির্ভুত ভাবে তথ্য গোপন করে অবৈধভাবে এম,পি,ও ভুক্ত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে পরবর্তি ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন। সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবৈধ শিক্ষকের বিরুদ্ধে সকল ধরনের ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন