1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সরকারি গাছ কাটার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সরকারি গাছ কাটার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে সরকারি গাছ কাটার অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২২২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডের সড়কের পাশ থেকে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে গাছটি কাটেন ওই ওয়ার্ডের মো: শফিউল্লাহর ছেলে মো: বিল্লাল দালাল। যার মূল্য আনুমানিক ২০হাজার টাকা। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পড়ে রয়েছে একটি রেইনট্রি গাছের কাটা দুটি অংশ। বাকি অংশগুলো বিল্লালের বাড়িতে। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে মো: বিল্লাল বলেন, স্থানীয় বৃক্ষ রক্ষণাবেক্ষণ কমিটির লোকজন গাছটি কাটতে বলেছেন, তাই কাটা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই ওয়ার্ডের বাসিন্দা মো: জয়নালের ছেলে মো: নুরুজ্জামানের নের্তৃত্বে গাছটি কাটা হয়েছে। তবে মুঠোফোনে আলাপকালে বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে জানতে ওই ওয়ার্ডের বৃক্ষ রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি রমিজ উদ্দিন মেম্বারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। লালমোহন রেঞ্জ বন কর্মকর্তা আশীশ কুমার দে বলেন, বিদ্যুৎ চমকানোর ফলে গাছটি মরে শুকিয়ে পথচারীদের গায়ে ভেঙে পড়ার শঙ্কা ছিল। তাই স্থানীয় বৃক্ষ রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতিসহ সদস্যদের অনুরোধে গাছটি কাটা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন