1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১২ আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১২ আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১২ আহত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৯২ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে দুই ই্উপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষেকালে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটার আঘাতে ইউপি প্রার্থী ও পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। ইউপি মেম্বার প্রার্থী খোরশেদ আলম ও বাদল হাওলাদারের সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মনপুরা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (০৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার রামনেওয়াজ বাজারে এই সংঘর্ষেও ঘটনা ঘটে।
পরে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এই সময় ইউপি সদস্য প্রার্থীসহ ৬ জন সমর্থক আহত হয়। পরবর্তীতে সংঘর্ষের জেরে বুধবার সকাল ১০টায় আবারো দুপক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে আরও ৬ জন আহত হয়।

আহতরা হলেন, পুলিশ সদস্য এ.এস আই ফিরোজ, ইউপি সদস্য প্রার্থী খোরশেদ আলম(৬০),আব্দুর রহিম(৩৬),মোঃ সোহাগ(২২),মোঃ ফারুক(২৮),মোঃ জাফর(৪০),মঞ্জু(৩৫),শিপন(৪২),মোঃ রাকিব(২৭),বাবুল(৪৫),নাইম(৩০)ও বাদশা(৩৫)।

সংঘর্ষের ঘটনায় বর্তমানে নির্বাচনী এলাকা ১নং মনপুরা ইউনিয়নে থম থমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় ফের বড় ধরনের সংঘর্ষের আশংকায় আতংকিত রয়েছেন এলাকাবাসী।
আহতদের মনপুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মনপুরা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জহিরুল ইসলাম বলেন, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘনায় মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন