1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম তানহা ইসলাম (৮) ও রাফিয়া আক্তার (৩)।

 

এর মধ্যে তানহা ইসলাম ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামের মো. মহিউদ্দিনের মেয়ে ও রাফিয়া একই উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্দ্র প্রসাদ গ্রামের মো. আকবর হোসেনের মেয়ে।

জানা গেছে, তানহা ইসলাম তার মায়ের সঙ্গে ভোলা সদরের নানা বাড়িতে বেড়াতে যায়। দুপুরের পরে সে খালাতো বোনদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

অপরদিকে ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্দ্র প্রসাদ গ্রামের রাফিয়া আক্তার খেলার সময় বসতঘর থেকে বের হয়ে তার পরিবারের অজান্তে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়। দুটি ঘটনাই পানিতে ডুবে এবং কারো কোনো অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন