1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জেলেদের নিয়ে যুব উৎসব এর আয়োজন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জেলেদের নিয়ে যুব উৎসব এর আয়োজন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে জেলেদের নিয়ে যুব উৎসব এর আয়োজন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২২১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

মৎস্যজীবী জেলেদের ও পরিবারের সদস্যদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে ভোলার লালমোহনে। সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উৎসবে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, মৎস্য চাষ ও মৎস্য উৎপাদনে বাংলাদেশ আজ এগিয়ে গেছে। জেলেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন।
স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা এবং জেলেদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী যুব উৎসবের সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান-মাহমুদ-ডালিম, লালমোহন প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিন, মেরিন ফিসারিজ কর্মকর্তা তানভীর আহমেদ, এসডিএফ এর ভোলার আঞ্চলিক সমন্বয়কারী রওনক ফেরদৌস, যুব ও কর্মসংস্থান ভোলার আঞ্চলিক অফিসার মো. সিরাজুল ইসলাম, লালমোহন ক্লাস্টার অফিসার মো. ফরিদুজ্জামানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন