1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ফেইথ ইন এ্যাকশন'র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ফেইথ ইন এ্যাকশন'র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ফেইথ ইন এ্যাকশন’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কিশোর-কিশোরীদের সুস্থ বিনোদনে উৎসাহিত করার জন্য চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮মার্চ) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও সকল অংশগ্রহণকারীকে স্বান্তনা পুরুষ্কার হিসেবে ১টি করে স্কেল ও কলম প্রদান করা হয়। প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা বলেন, আজকের কিশোর-কিশোরী আগামী দিনের আলোর দিশারি। ভবিষ্যতের জন্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে তিনি সকল শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং উদ্বুদ্ধ করেন।

প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, বর্তমানে সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চার বড়ই অভাব। এ ধরনের উদ্যোগ গ্রহণও সচারাচর করা হয়না। ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সুস্থভাবে বিকশিত হতে পারছে না। তাই জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কিশোর-কিশোদের সুস্থ বিনোদন চর্চায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ও আয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন