1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে এক নারীর আত্মহত্যার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল হান্নান কে হত্যার হুমকি দিয়েছে ওই নারীর স্বামী ও শশুর। এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবদুল হান্নান। জানা যায়, গত ৫ জানুয়ারি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ও বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিকুর রহমানের ছেলে শরীফের স্ত্রী লামিয়া (১৭) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ওইদিন শরীফের বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। এরই জের ধরে মঙ্গলবার (১৯ মার্চ) রাতে স্থানীয় কর্তারহাট বাজারে সাংবাদিক আবদুল হান্নানকে পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারতে তেড়ে আাসে সিদ্দিকুর রহমান ও তার ছেলে শরীফ। পরে উপস্থিত লোকজনের জন্য কিছু করতে না পারলে সুযোগ পেলেই খুন করা হবে বলে হুমকি দেয় তারা। এ ঘটনায় ২০ মার্চ (বুধবার) লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আবদুল হান্নান। ডায়েরি নং-৯৮১। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আবদুল হান্নান কে হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেন বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন