1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় মহান স্বাধীনতা দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় মহান স্বাধীনতা দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় মহান স্বাধীনতা দিবস পালিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩০৬ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যপূর্ন পরিবেশে ভোলার মনপুরা উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

স্বাধীনতা দিবস পালনে জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসন নিমোক্ত কর্মসূচী গ্রহণ করেছেন। সূর্যোদয়ের প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন। সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচঁকাওয়াজ পরিদর্শন, শিশু কিশোরদের ডিসপ্লে, সন্ধায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা,বাদ জোহর সকল মসজিদ মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহীঅফিসার(ইউএনও) জহিরুল ইসলাম,অফিসার ইনচার্জ (তদন্ত)তারিক হাসান রাসেল, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লাহ,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,কৃষি অফিসার আহসান তাওহীদ,মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, প্রাথমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র দেবনাথ,উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান,পল্লী উন্নয়ন অফিসার মাহতাব উদ্দিন অপু ভূইঁঁয়া,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন,সমবায় কর্মকর্তা মোঃ নাছিরউদ্দিন, সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ শামীমসহ সকল দাপ্তরিক প্রধানগন।

এছাড়াও আ’লীগ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন মাধ্যমে মহান স্বাধীনতা দিবসে কর্মসূচী পালন করেছেন আ’লীগ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, সহসভাপতি একেএম শাহজাহান,আব্দুল লতিফ ভূইঁয়া,আব্দুল মন্নান মাষ্টার,তৈয়বুর রহমান ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, ফরহাদ হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন,প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,হাজির হাট ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম, হাজিরহাট ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বর,উত্তর সাকুচিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসেম সিরাজ কাজী,ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজীসহ উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন