1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলায় রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রফিক সাদী
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার পঠিত
Spread the love
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস কর্তৃক প্রান প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে  কুরুচিপূর্ন ও মা আয়েশা (রাঃ) নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার (২৬ মার্চ)জোহর বাদ ইসলামী আন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে  শশীগঞ্জ উত্তর বাজার  জামে মসজিদ থেকে  বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। প্রায় ৫ হাজার ধর্ম প্রান মানুষ মিছিলে অংশ নেন।
পরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য  নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন পোদ্দার, বাংলাদেশ ইসলামী আনন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম,  চাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ সহ ধর্মপ্রান মুসলমানরা।
এদিকে মিরাজ উদ্দিন পারভেজ বাদী হয়ে বসু দেবকে আসামি করে সাইবার নিরাপত্তা আইনে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন