1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২১৫ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোসা. নুরজাহান বেগম। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোসাম্মৎ নুরজাহান বেগম তিনি বলেন, আমার পুত্র রাসেল মৃধা ও কন্যা নাসরিন আক্তার, লিমা আক্তার বিগত ইং ২৯/০১/২০১৪ তারিখ ৩৯১নং সাব কবলা দলিল মূলে সোনাতলা মৌজার এস.এ ২৯৮ ও ৩৪২ নং খতিয়ান হইতে মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার, আঃ বারেক হাওলাদার এর নিকট হইতে ০.১১ একর সম্পত্তি ক্রয় করেন। উক্ত সম্পত্তি ক্রয়ের পর আমার সন্তানদ্বয় ভোগবান মালিক ও দখলকার নিযুক্ত থাকিয়া সরকারের খাজনাদি পরিশোধ করে আসছি।

তিনি আরও বলেন, আমার সন্তানদ্বয় এলাকায় না থাকায় আমি আমার সন্তানদ্বয়ের জমিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক এর পূর্ব পাশে ঘর নির্মান করে রঞ্জন আলীর কাছে ভাড়া দেই। উক্ত ঘরে ভাতের হোটেল ব্যবসা করছে। স্থানীয় মৃত্যু আকাচ উদ্দিনের ছেলে মোঃ ইউনুচ হাওলাদার ও মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে রুহুল আমিন বাচ্চু আমার ব্যবসার ক্ষতিসাধন ও জমি জবরদখল করার পায়তারা করে আসছে। অতঃপর মোঃ ইউনুচ হাওলাদার ও রুহুল আমিন বাচ্চু বিগত ইং ০৭/০৩/২০২৪ তারিখ রাত ১২ টায় সময় কতিপয় ভারাটে সন্ত্রাসী ও দাঙ্গাহাঙ্গামাকারীদের ভাড়া নিয়ে রাতের আঁধারে আমার দোকানের সামনে ব্যবসার ক্ষতি সাধনের জন্য মহাসড়কের অধিগ্রহনকৃত জমির মধ্যে অন্যায় ভাবে ঘর তৈরী করেন। খবর পেয়ে আমি উপস্থিত হইলে তারা আমার কাছে অন্যায়ভাবে টাকা দাবী করে খুন জখামের ভয় ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়।   এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে, তিনি সরেজমিনে গিয়ে দেখে সমাধান করে দেবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন