1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ

মুশফিক হাওলাদার ,লালমোহন 
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৬৯ বার পঠিত
Spread the love

মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে লালমোহনের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে উত্তর বাজার বায়তুর রেদোয়ান জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমবেত হয়।

পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ থেকে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে কঠোর আইন পাস ও অভিযুক্ত বাসু দাসকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় শিক্ষার্থীরা। পরে মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব সিকদার, মোহাম্মদ সুজন, ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আবদুল আজিজ, শামসুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষার্থী রাহাত হাসান রুমি, হাফেজ আমানুল্লাহ ও ফজলে রাব্বিসহ আরো অনেকে।

উল্লেখ্য, গত ২২ মার্চ তজুমদ্দিন উপজেলার এক ব্যক্তির ফেসবুক পোস্টে মহানবী (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ কমেন্টস করে বাসু দাস নামে এক যুবক। বাসু দাস তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা, চারু গোপাল দাসের ছেলে। কমেন্টসটির পরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন