1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে কবিরের চাঁদাবাজীর প্রতিবাদ ফুসে উঠেছে সাধারন জনতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে কবিরের চাঁদাবাজীর প্রতিবাদ ফুসে উঠেছে সাধারন জনতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাশনে কবিরের চাঁদাবাজীর প্রতিবাদ ফুসে উঠেছে সাধারন জনতা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ বার পঠিত
Spread the love

চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকায় শাহে আলমের নেতৃত্বে কয়েকশ‘ সাধারন জনতা চাঁঁদাবাজ কবির হোসেন এর বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলায় ৪জন আহত হয়েছে। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবির হোসেন এর বিরুদ্ধে ফুসে উঠেছে সাধান জনতা। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষ্যে নুরাবাদ, নীলকমল, আহম্মদপুর, আবুবক্করপুর ইউনিয়নের কয়েকশ‘ সাধারন জনতা কবির হোসেনের বিরুদ্ধে এলাকায় বিবাহ অনুষ্ঠান চাঁদাবাজী, পুলিশ পরিচয়, সংবাদ প্রকাশ করিয়ে দিবে বলে অসহায় মানুষের কাছে চাঁদা নিয়ে আসছে। এই বিষয়গুলো নিয়ে চরযমুনা সেবা সমিতির সাবেক সভাপতি শাহে আলম কবিরকে জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে হুমকী প্রদর্শণ করেন। স্থানীয়রা একাত্রিত হয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করেন।

এই সময় নারী-পুরুষ মিলিয়ে সংবাদকর্মীদের সামনে প্রকাশ্যে কাবির হোসেন এর বিরুদ্ধে অভিযোগ করেন। বিধবা নারী ময়ফুল বলেন, আমার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়েছে পত্রিকা দিবে বলে কিন্তু পরদিন কোন পত্রিকা দিতে পারেনি। বলে আমি ফেইজবুকে দিয়ে দিয়েছি। টাকা ফিরতে চাইলে গালমন্দ করে থাকেন। এই ভাবে কয়েকশ‘ নারী পুরুষ এক্যবদ্ধ হয়ে প্রতিবাদ মিছিল করেছেন। প্রতিবাদের করে সভা স্থল থেকে ত্যাগ করলে কবির হোসেন ও তার ৪ মেয়ে ক্ষিপ্ত হয়ে দুলারহাট বাজারের উত্তর পাশে ব্রীজের গোড়ায় মরিচের গুড়া মেরে, ইট পাটকিল নিক্ষেপ করেন।

এতে শাহেল আলম, আবুবক্করপুর গ্রামের সেলিম, ও ফয়সালসহ ৪জন আহত হয়েছে। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যপারে কবির হোসেন সাংবাদিকদেরকে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক। ছবি এটার্চ ক্যাপশনঃ চরফ্যাশনে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন