1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পন্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নতজাতের পশু ও হাঁস-মুরগী প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি জনসাধরনের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতের লক্ষ্য নিয়ে সারা দেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অর্থায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

এবছর প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শ্লোগান ছিল প্রাণিসম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে লালমোহন হেলিপ্যাড মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ‍্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জয়া ধর মুমু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি মম্প্রসারণ কর্মকর্তা মো. আহসানউল্যাহ, উপজেলা মৎস্য অফিসার আলী আহম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান মিয়া, ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি হানিফ শেখ, পোল্টি ফার্মার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বাহালুল কবির খানসহ বিভিন্ন খামারিগণ।

প্রদর্শনীতে বিভিন্ন স্টলে খামরিরা তাদের গবাদি পশু ও পাখি প্রদর্শণ করেন। আলোচনা সভা শেষে অতিথিগণ গবাদি পশু ও পাখির  বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন