1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সিলিং ফ্যান ছিঁড়ে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সিলিং ফ্যান ছিঁড়ে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে সিলিং ফ্যান ছিঁড়ে শিশুর মৃত্যু

জসিম জনি
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৫২ বার পঠিত
Spread the love

জসিম জনি

মাথায় সিলিং ফ্যান পড়ে ভোলার লালমোহনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসলি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ইলেকট্রিশিয়ান মোঃ হোসেনের একমাত্র মেয়ে সামিয়া আক্তার নিজ বাড়িতে শয়নকক্ষে বিশ্রাম নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্কুল ছাত্রী সামিয়া আক্তারকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার উন্নতি না হওয়ায় এম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে রাতে মারা যায় সামিয়া। রবিবার সকাল ৯টায় শিশু সামিয়ার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এসময় স্বজনদের কান্নায় হৃদয়বিদারক হয়ে ওঠে হোসেনের বাড়ি। সামিয়ার বাবা হোসেন ও মা একমাত্র সন্তানকে হারিয়ে মূর্চা যাচ্ছেন বারবার।

সামিয়া বাড়ির পাশেই আসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, শনিবার দুপুর ১টার দিকে নিজ ঘরে খাটের উপর শুয়ে থাকে সামিয়া। এসময় হঠাৎ তার মাথার উপর সিলিং ফ্যান পড়ে এ দুর্ঘটনা ঘটে। ফ্যানের জয়েন্ট পুরনো হয়ে যাওয়ায় তা খুলে গেছে বলে তিনি জানান।

লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব-উল-আলম জানান, এবিষয়ে কেউ জানায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন