1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোটরসাইকেল চোর আটক"স্বর্ণালংকার উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোটরসাইকেল চোর আটক"স্বর্ণালংকার উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোটরসাইকেল চোর আটক”স্বর্ণালংকার উদ্ধার

এইচ.এম.এরশাদ
  • প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৭২ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ

ভোলার লালমোহন উপজেলার গজারীয়া বাজার এলাকা থেকে ১ লক্ষ ১৮ হাজার টাকা মূল্যের স্বর্নালংকার ও দুইটি চোরাইকৃত মটরসাইকেলসহ ফরিদ হোসেন (৩২) নামক চোরকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। আটককৃত ফরিদ হোসেন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ১ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।
তার বিরুদ্ধে লালমোহন থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে রবিবার রাতভর অভিযান চালিয়ে তাকে আটক ও চোরাইকৃত মোটরসাইকেলসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে সিআর ৬৭/২৪ (লাল) নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ তৌহিদুল ও সিআর ৯০/১৪ (লাল) নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী শরিফজান বেগম, মোঃ জাহাঙ্গীর, মোঃ ফারুক, আঃ করিম, মোঃ আলমসহ আঃ রহিমকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ।

গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভুক্ত বিভিন্ন মামলার আসামী ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, আটককৃত ফরিদ হোসেনের কাছ থেকে ২টি চোরাইকৃত মোটরসাইকেলসহ ১ লক্ষ ১৮ হাজার টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পেশাদার প্রতারক চক্রের সদস্য ও দাগী চোর তিনি। তার বিরুদ্ধে লালমোহন থানায় একটি চুরির মামলা হয়েছে। এছাড়াও দুটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন