1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ইসরাইলের সমালোচনাকারীদের গ্রেফতার করছে সৌদি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ইসরাইলের সমালোচনাকারীদের গ্রেফতার করছে সৌদি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ইসরাইলের সমালোচনাকারীদের গ্রেফতার করছে সৌদি

দীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৫১৬ বার পঠিত
Spread the love

দীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ভূমিকা বেশ বিতর্কিত। এর মধ্যেই এবার সামাজিক মাধ্যমে ইসরাইল বিরোধী পোস্ট করায় দেশটিতে অনেককে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। খবর টাইমস অব ইসরাইল ও মিডল ইস্ট আই।

ইসরাইল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন। জানা গেছে, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করে তার কোম্পানি।

নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, গাজায় চলমান হামাস ও ইসরাইল যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করেছিলেন ওই কর্মকর্তা।

এদিকে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়। বিশ্বের অনেক মুসলিম দেশের নাগরিকদের ইসরাইলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কট করতে দেখা যাচ্ছে। এর জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

সৌদি সরকারের একটি সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, সৌদিতে ইরানপন্থি একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে- এমন আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তবে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরাইল বিরোধী অবস্থানের কারণে মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে, সেটি স্পষ্ট নয়।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন