1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ প্রশিক্ষণসহ উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ প্রশিক্ষণসহ উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাথরঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ প্রশিক্ষণসহ উপকরণ বিতরণ

মাহমুদুর রহমান রনি (পাথরঘাটা) বরগুনা
  • প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২২৫ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি (পাথরঘাটা) বরগুনা

টেকসই ফসল উৎপাদনে গুণগত মানসম্পন্ন বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তেমনি সেই বীজ সংগ্রহ করে সংরক্ষণ করে রাখা একটি গুরুত্বপূর্ণ কাজ । সংরক্ষণ করে রাখা গুণগত মানসম্পন্ন বীজই কেবল শতকরা ১৫-২০ ভাগ উৎপাদন বাড়িয়ে দিতে পারে। এটি সবজিসহ অন্যান্য ফসলের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। ফসলের ফলন ও উৎপাদনের সাথে গুণগত মানসম্পন্ন বীজ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই তথ্যটি জানান দিতে ও কৃষি কাজ করে কৃষকদের স্বাবলম্বী করতে উপকূলীয় অঞ্চল বরগুনা পাথরঘাটায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষন ও কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ উপকরণ বিতরণ করেছে সিসিডিবি।

বুধবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা খ্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি -পিসিআরসিবি-২) অফিসের হলরুমে বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষন ও কৃষি উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী জনাব সুব্রত মিস্ত্রী ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. শওকত হোসেন। আরও উপস্থিত ছিলেন চরলাঠিমারা সিসিআরসি সভাপতি মোঃ বিল্লাল হোসেন, পদ্মা সিসিআরসির সভাপতি মোঃ আব্দুর রহিম, রুহিতা সিসিআরসির অর্থ সম্পাদক মোঃ জাফর এবং সিসিআরসির সদস্যসহ প্রকল্পের কর্মকর্তাগন।

প্রশিক্ষণ শেষে প্রকল্পের উপকারভোগী ৩০ জন কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য ১০০ লিটার ১টি ড্রাম ও বিভিন্ন সাইজের ৭ টি প্লাস্টিক জার বিতরণ করা হয় ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন