1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
২৭ শিশুকে পুরুস্কৃত করলো বরগুনা প্রেসক্লাব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ২৭ শিশুকে পুরুস্কৃত করলো বরগুনা প্রেসক্লাব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

২৭ শিশুকে পুরুস্কৃত করলো বরগুনা প্রেসক্লাব

মোঃ সানাউল্লাহ, বরগুনা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৭৬ বার পঠিত
Spread the love
বরগুনা প্রেসক্লাব আয়োজিত শিশু আনন্দমেলা ২০২২ এর বিষয় ভিত্তিক শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা পৌরসভার ভিআইপি মিলোনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাংকন, সংবাদ পাঠ, লোকসংগীত, হামদ নাত ও কুরআন তিলাওয়াতসহ নয়টি বিষয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় তিনজন করে সর্বমোট ২৭ বিজয়ীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এছাড়া বিনামূল্যে শিশুদের ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং মহাকাশ বিষয়ে ধারণা প্রদানের লক্ষ্যে মহাকাশ ক্যাম্প আয়োজনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ও বরগুনা সায়েন্স সোসাইটিকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জন শীল এবং বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মুনির জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা।
অনুষ্ঠানের শেষদিকে তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক আঃ মান্নান-এর মৃত্যুতে এবং জেলা হত্যাকাণ্ডে নিহত জাতীয় চার নেতার স্মরণে সংক্ষিপ্ত দোয়া-মোনাজাত করা হয়।
প্রসঙ্গত করোনা অতিক্রান্ত শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের পাশাপাশি বরগুনা প্রেসক্লাব ভবনের চতুর্থ তলায় বঙ্গবন্ধু মিলনায়তন নির্মাণের লক্ষ্যে মাসব্যাপী এ শিশু আনন্দমেলার আয়োজন করে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাব।
গত ২৮ সেপ্টেম্বর এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এসময় বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন