1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
অধ্যক্ষ মোশাররফ হোসাইন ভোলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news অধ্যক্ষ মোশাররফ হোসাইন ভোলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

অধ্যক্ষ মোশাররফ হোসাইন ভোলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

মুশফিক হাওলাদার, লালমোহন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৭০ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার, লালমোহন 

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ ভোলা জেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইন।

লালমোহন থানায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়ে গত ৬মে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন তিনি।

আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইন ২০১৮ সনের ৫ অক্টোবর থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে ১৯৯৪ সালে কামিল (স্নাতকোত্ত) ডিগ্রি অর্জন করে ২ নভেম্বর ১৯৯৬ সালের আরবি প্রভাষক হিসেবে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসায় যোগদান করেন।

দীর্ঘদিন যাবৎ তিনি বাংলাদেশের জমিয়াতুল মুদার্রেছীন জেলা ও উপজেলায় দায়িত্ব পালন করছেন। তার সকল কর্মকান্ডের ওপর বিবেচনা করে তাকে বিচারকগণ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন।

তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডের কাদির হাওলাদার বাড়িতে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাওলানা মোঃ মোখলেছুর রহমান ও মায়ের নাম মরিয়ামুন নেছা। ৮ ভাই বোনের মধ্যে তিনি সকলের বড়।

এদিকে তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সাংবাদিক, শিক্ষক, ছাত্র -ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন