1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
একাদশে নেই লিটন, সাকিব-মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news একাদশে নেই লিটন, সাকিব-মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

একাদশে নেই লিটন, সাকিব-মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ নিয়ে খুব বেশি আগ্রহ দেখা যায়নি চট্টগ্রামের দর্শকদের, ঢাকা পর্বে অবশ্য এই দৃশ্যপট বদলেছে। টস শুরুর আগে ভরে গেছে অর্ধেক গ্যালারি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শক বাড়বে বলে মনে করছেন অনেকে।

আজ পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল।

যেখানে টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জামিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

 

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। অফ ফর্মে থাকা ওপেনার লিটন দাসের জায়গা হয়নি আজকের ম্যাচে। এছাড়া অলরাউন্ডার মাহমুদ উল্লাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন আজকের একাদশে নেই।

এই তিন জনের জায়গায় ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),  তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন