1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আগামী প্রজন্মের জন্য দুর্যোগ সহনীয় বিশ্ব গড়ে তুলতে হবে-বিভাগীয় সংলাপে বক্তারা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আগামী প্রজন্মের জন্য দুর্যোগ সহনীয় বিশ্ব গড়ে তুলতে হবে-বিভাগীয় সংলাপে বক্তারা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আগামী প্রজন্মের জন্য দুর্যোগ সহনীয় বিশ্ব গড়ে তুলতে হবে—বিভাগীয় সংলাপে বক্তারা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৪৬ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

আগামী প্রজন্মের জন্য দুর্যোগ সহনীয় বিশ্ব গড়ে তুলতে হবে। তাদের দুর্যোগ প্রতিরোধে সহনশীল করে করে তুলতে হবে। স্কাউট, রেডক্রস, সিপিপি’র ৭৮ লক্ষ স্বেচ্ছাসেবক নিয়ে বাংলাদেশে দুর্যোগের ওপর কাজ। দুর্যোগ মোকাবেলায় দ্রুততম সময়ে এই স্বেচ্ছাসেবকের সংখ্যা এক কোটিতে উপনীত করা হবে। যেকোনো সংস্থার জন্য সময়োপযোগী এবং পূর্বাভাসমূলক পদক্ষেপ প্রদানের জন্য বরিশাল এবং খুলনা বিভাগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১ লক্ষ ৩৫ হাজার পরিবারের জন্য একটি সাধারণ সুবিধাভোগী ডাটাবেসের আওতায় আনা হয়েছে। শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় জেলাসমূহের মানুষকে দুর্যোগের পূর্বে প্রস্তুত করতে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রমের কার্যকারিতা বিষয়ক দ্বিতীয় পর্যায়ের বিভাগীয় সংলাপে এসব তথ্য তুলে ধরেন বক্তারা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নেতৃত্বে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি ও জার্মান রেডক্রস’র কারিগরি সহযোগিতায় এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংলাপে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমা এমপি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ, সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (চুয়াডাঙ্গা-১), মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), শাহিন আক্তার (কক্সবাজার-৪), মোস্তাক আহমেদ রৃহি (নেত্রকোনা-১), মজিবুর রহমান নিক্সন চৌধুরী (ফরিদপুর-৪), সালাহউদ্দিন মাহমুদ (মানিকগঞ্জ-১), আবদুর রশিদ (জামালপুর-৪), বেগম আশ্রাফুননেছা এমপি, বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি প্রতিনিধি ডোমেনিকো স্কালপেলি,বিশ^ খাদ্য সংস্থার প্রোগ্রাম এসোসিয়েট থাসনিম তাবাসুম, সুষীলনের প্রধান র্নিবাহী মোস্তফা নুরুজ্জামানসহ সিপিপি’র সদস্য ও দেশী-বিদেশী এনজিও প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন