1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জাতীয় সংবিধান দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জাতীয় সংবিধান দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে জাতীয় সংবিধান দিবস পালিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩২৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

“বঙ্গবন্ধুর অমর অবদান, বাংলাদেশের সংবিধান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সহকারী কমিশনার (ভূমি)  ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলাম হাওলাদার, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মিয়া, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জসিম জনি প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭২ সালের ১১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ড. কামাল হোসেনর নেতৃত্বে ৩৪ সদস্যের একটি টীম গঠন করেন। ১৯৭২ সালের ১২ আক্টোবর গণপরিষদের ২য় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর আজকের দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো এই সংবিধান। এতে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। স্বাধীনতার ৫০ বছর পর এই প্রথম রাস্ট্রীয় স্বীকৃতি পেল সংবিধান দিবস। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য দিয়ে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত- এই সংবিধান সমগ্র জনগনের আশা আকাঙ্খার মূর্ত প্রতিক হিসেবে বেঁচে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: হিল্লোল দে, নির্বাচন কর্মকর্তা আমির হোসেন খসরু, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম, প্রেসক্লাব সহ-সভাপতি এনামুল হক রিংকু, সাংস্কৃতিক সম্পাদক আরশাদ মামুন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলালসহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন