1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যের সাংবাদিক সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যের সাংবাদিক সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যের সাংবাদিক সম্মেলন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৯২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ 

ভোলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যানের মো. আলাউদ্দিন সর্দারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন একই পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মামুন হাসান।

বোরহানগঞ্জ বাজারে বৃহস্পতিবার দুপুরে লিখিত বক্তব্য তিনি বলেন, আমি পর পর ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য। আমি পরিষদের চেয়ারম্যানের নানা অনিয়মের প্রতিবাদ করায় তিনি ক্ষিপ্ত হয়ে গত ২৯-১০-২০২২ ইং তারিখে বিকাল ৩টায় তার নেতৃতে রোহান সর্দার, জাকির হোসেন, মো. রুবেল, লিমন হোসেন করিম, মো. মহসিন, মো, হাসান সহ আরও ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র, দা, লাঠি ও লোহার রড দিয়ে বোরহানগঞ্জ বাজারে আমাকে মেরে ফেলার উদ্দ্যেশে হামলা করে বেদম মারধর করে। আমাকে উদ্ধার করতে আসলে আরও তিন জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। ওই জখম হওয়ায় তিন জন সহ ৩দিন বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেই।

তিনি আরও জানান, আমি যদি কোন অপরাধ করে থাকতাম তিনি আমার পরিষদের অভিভাবক হিসাবে আমার বিচার করতে পারতেন। তিনি তা না করে রাস্তার উপর প্রকাশ্যে আমাকে মেরে ফেলার উদ্দ্যেশে এ হামলা করেছে। তিনি আরোও জানান, ওই ঘটনায় ভোলা বিজ্ঞ আদালতে একটি মামলা করেছি। আমি এমপি মহোদয় এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পক্ষিয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্ল্যাহ আল নোমান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মহিউদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য পেয়ারা বেগম ও শিমু আক্তার সহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক এবং যুবলীগের সভাপতি ও সম্পাদক সহ পক্ষিয়া ইউনিয়নের আ’লীগের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন