1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি ২১৭ ভূমিহীন ও গৃহহীণ পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি ২১৭ ভূমিহীন ও গৃহহীণ পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি ২১৭ ভূমিহীন ও গৃহহীণ পরিবার

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৮৪ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরায় মুজিববর্ষে ৬ষ্ট ধাপের প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ২১৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের স্থায়ীভাবে থাকার ব্যাবস্থা করে দিয়েছেন। আজ তাদের আর চিন্তা করতে হবেনা । এখন নিরাপদে থাকতে পারবেন।

মঙ্গণবার সারা বাংলাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮হাজার ৫শত ৬৬ ভ’মিহীন –গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্ভোধনের পর পরেই মনপুরা ২১৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস Íান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম।

ঘর পেয়ে খুশি ভ’মিহীন ও গৃহহীন পরিবারের মানুষ। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে থাকব। আর আমাদের কোন কষ্ট হবেনা। অগে খুব কষ্টে ছিলাম। বর্ষায় বৃষ্টির পানিতে খুব কষ্ট করেছি। এখন খুব আরামে থাকব। ঘর পেয়ে আমরা খুব খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা নামাজ পড়ে দোয়া করব । আমাদের জন্য বিনা পয়সায় সুন্দর ঘর করে দিয়েছেন। এখন আমাদের কোন চিন্তা নাই । আমরা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আরাম আয়াশে থাকতে পারব। উপজেলা পরিষদ হলরুমে গৃহহীনদের মাঝে ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপহার(ঘর) পাওয়া ২১৭ ভুমিহীন ও গৃহহীন পরিবার লোকজন।

প্রধানমন্ত্রীর উপহার(ঘর) ও জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম,উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিঊল্যাহ কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ অঅলমগীর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো ছালাহউদ্দিনসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্যতিষ্ঠান প্রধান, সাংবাদিক ,জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, প্রধানমুন্ত্রীর উপহার ঘর নির্মানের কাজ শেষ হয়েছে। প্রতি পরিবারের জন্য ২ শতাংশ খাস জমির কবুলত রেজিঃ করে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে আশ্রয়ন প্রকল্প-২ ৬ষ্ট ধাপের ২১৭টি প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর করা হয়েছে। এখন থেকে বরাদ্ধপ্রাপ্ত উপকারভোগীরা ঘরে বসবাস করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন