1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশন লঞ্চ ঘাটে ওমান প্রবাসীকে পিটিয়ে ডলার ও স্বর্ণালংকার লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশন লঞ্চ ঘাটে ওমান প্রবাসীকে পিটিয়ে ডলার ও স্বর্ণালংকার লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশন লঞ্চ ঘাটে ওমান প্রবাসীকে পিটিয়ে ডলার ও স্বর্ণালংকার লুট

রুবেল আশরাফুল, চরফ্যাশন 
  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৮৯ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন 
 চরফ্যাশনে বেতুয়া লঞ্চ ঘাটে এক প্রবাসীকে পিটিয়ে  ২৬শ ডলার ও ৩ ভরি স্বর্ণ লুট করার অভিযোগ উঠেছে বেতুয়া ঘাটের লেভার শ্রমিকদের বিরুদ্ধে।
শনিবার (২২জুন) ভোর ৫টার দিকে  উপজেলার বেতুয়া লঞ্চঘাটে এ ঘটনা ঘটায়। ওমান প্রবাসী মো. রাকিব পাটওয়ারী উপজেলার চর মানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওমান প্রবাসী।  হামলা ও লুটপাটের স্বীকার প্রবাসী মো. রাকিব পাটওয়ারী অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধায় ঢাকা সদর ঘাট থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চযোগে চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাটে ভোর ৫টায় নামিয়ে দিলে বেতুয়া ঘাটের লেভার কামাল, হাবিবুল্লাহ, রিপনসহ ৬/৭জন একত্রিত হয়ে মোটা অংকের টাকা দাবী করেন। এসময় তাদের দাবিকৃত মোটা অংকের টাকা কম দিতে চাইলে প্রবাসী রাকিব পাটওয়ারীর উপর চড়াও হয়ে লেভার কামালের নেতৃত্বে মারপিট শুরু করে প্রবাসীর  সাথে থাকা স্বর্ণালংকার মালামাল ও মানিব্যাগে থাকা সাড়ে ২৬ শ ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় তার সঙ্গে থাকা ভগ্নিপতি হাছান ও বোন ফাতেমা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় লেভাররা।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে প্রবাসি রাকিব ন্যায় বিচারের দাবিতে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ব্যপারে বেতুয়া ঘাটের অভিযুক্ত লেভার  হাবিবুল্লাহ বলেন, আমি পরে আসছি। ঘাটের রিপন তার কাছ থেকে মালামাল নামানের জন্যে ২ হাজার টাকা দাবী করেছে এনিয়ে কথার কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তার ডলার ও স্বর্ণালংকার লুটের বিষয়ে আমি কিছুই জানিনা।
এবিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন