1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪১৫ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা

মনপুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা সমবায় বিভাগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে একটি বণার্ঢ্য র‌্যালি অফির্সাস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় অফির্সাস ক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ নাছিরউদ্দিন সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার খান মোঃ টিপু সুলতান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর।

এই সময় বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার জননী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর সৌজন্যে উপস্থিত সকলকে ৫১তম জাতীয় সমবায় দিবস সফল হউক সম্বলিত গেঞ্জি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন