1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঝালকাঠিতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঝালকাঠিতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঝালকাঠিতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আতাউর রহমান খান আকন, ঝালকাঠী
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৮৭ বার পঠিত
Spread the love

আতাউর রহমান খান আলম , ঝালকাঠী

ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়া চেয়ারম্যানের সঙ্গে থাকা বশির নামের একটি ছেলে সকালে লাশটি প্রথমে দেখতে পায়। পরে তা চেয়ারম্যানকে জানালো হলে তিনি পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি চাকু পাওয়া গেছে।

সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন, ‘সকালে বশির নামে একটা ছেলে নাস্তা আনতে যাওয়ার সময় হঠাৎ একটি মৃতদেহ দেখে আমার কাছে ছুটে আসে। পরে আমি গিয়ে বিষয়টি দেখে থানা পুলিশকে সংবাদ দেই। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।’

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার সঞ্জীব কুমার পাহলান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমরা আশপাশের বিভিন্ন থানায় এ লাশটি শনাক্তের ব্যাপারে তথ্য চেয়েছি। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন