1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নে কলাপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নে কলাপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নে কলাপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নে কলাপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকেল ৫ টায় এই আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার।

 

পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপির নেতা হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুষার।

 

সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়।

 

এই মিছিলে উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতারা নেতৃত্ব দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন