1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ১০ শহীদ পরিবারকে অনুদান প্রদান করল জামায়াতে ইসলামী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ১০ শহীদ পরিবারকে অনুদান প্রদান করল জামায়াতে ইসলামী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ১০ শহীদ পরিবারকে অনুদান প্রদান করল জামায়াতে ইসলামী

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 
 ভোলার লালমোহনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ১০ পরিবারের প্রত্যেককে নগদ এক লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর বারোটায় লালমোহন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুদান বিতরণ করা হয়। লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে, গজারিয়া ইসলামিয়া ফাজিল  মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথি  নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, এখন সকল ধরনের মিছিল মিটিং বন্ধ রেখে শহীদ পরিবার এবং দেশ গঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। অর্থ ব্যাবস্থা, শিক্ষা সহ সকল সেক্টরকে ঢেলে সাজাতে হবে। বিকেলে  উপজেলার দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসা ও উপজেলার ডাওরী এলাকায় আরও দুটি পৃথক সমাবেশে উপস্থিত শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে শোক ও শান্তনা জানিয়ে অনুদান প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন