1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঐতিহাসিক টেস্ট জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ শান্তর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঐতিহাসিক টেস্ট জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ শান্তর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ঐতিহাসিক টেস্ট জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ শান্তর

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪০৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:

পাকিস্তানে বাংলাদেশের গল্পটা সব সময় হতাশার। দীর্ঘ ২৩ বছরের ইতিহাসে যতবারই পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশ ততবারই মন খারাপ করে ফিরতে হয়েছে। জয় না পাওয়ার হতাশা নিয়ে।এবার সেই গল্পটা বদলে দেওয়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে জানিয়েছিলেন, এবারের সফরে বিশেষ কিছু করবেন তারা। আজ ১০ উইকেটের জয়ে সেই কথা রেখেছেন তারা। পাকিস্তানকে তাদের মাটিতে প্রথমবারের মতো কোনো সংস্করণে হারালো বাংলাদেশ।

এর আগে তিন সংস্করণ মিলে ২০ ম্যাচের প্রতিটিতেই হেরেছিল বাংলাদেশ।

২১তম ম্যাচে এসে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। এমন স্মরনীয় জয় উৎসর্গ করে দিয়েছেন শান্ত। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন সেই সব বীরদের শ্রদ্ধা জানিয়ে জয়টি তাদের উৎসর্গ করেছেন বাংলাদেশের অধিনায়ক।

ম্যাচ শেষে পুরুস্কার বিতরনী মঞ্চে শান্ত বলেছেন,‘ সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, জয়টা তাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি।সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষকে টেস্টে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন ইতিহাস গড়ার দিনটা আবার শান্তর জন্যও বিশেষ এক দিন। ১৯৯৮ সালের এই দিনেই পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক। জয় পাওয়ায় ২৬তম জন্মদিনের আনন্দটা তাই দ্বিগুণ হয়েছে তার।

তিনি বলেছেন,‘আলহামদুলিল্লাহ জয় পাওয়ায় খুশি হয়েছি। এটি খুবই বিশেষ মুহূর্ত। গত রাতে আমার স্ত্রীর সঙ্গে কথা হলে সে বলেছিল কালকে (আজ) যদি জেত তাহলে দিনটা দুর্দান্ত হবে। আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবান। আমরা জয় পেয়েছি। আমাদের জন্য ঐতিহাসিক দিন।’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন