1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ব্যবসায়ীর বসতঘর থেকে স্মার্টফোন, টাকা ও স্বর্ণালঙ্কার চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ব্যবসায়ীর বসতঘর থেকে স্মার্টফোন, টাকা ও স্বর্ণালঙ্কার চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ব্যবসায়ীর বসতঘর থেকে স্মার্টফোন, টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে ব্যবসায়ীর বসতঘর থেকে স্মার্টফোন, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে লালমোহন বাজারের সিটি কম্পিউটারের মালিক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণ পাড়ার বাসিন্দা মো. আরিফুর রহমানের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরচক্র বিভিন্ন ব্রান্ডের সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২০টি স্মার্টফোন, নগদ পৌনে ৩ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

ব্যবসায়ী আরিফুর রহমান জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সকলে মিলিয়ে ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতের দিকে জানালার গ্রিল ভেঙে চোরচক্র ঘরের মধ্যে হানা দেয়। তারা ঘরের ভেতরে ঢুকে বিভিন্ন ব্রান্ডের বেশকিছু স্মার্টফোনের মধ্য থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২০টি ফোন, নগদ পৌনে ৩ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। রাতের খাবারের সঙ্গে আগ থেকেই ওই চোরচক্র ওঁৎ পেতে থেকে নেশাদ্রব্য মিশিয়ে রাখায় ঘটনার সময় কিছু টের পাননি বলে ধারণা এই ব্যবসায়ীর।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন