1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

‘১০ম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার’ এই ¯েøাগানে ভোলার লালমোহন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার সকালে উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ লালমোহন উপজেলা শাখা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়ন করতে হলে শিক্ষকদেরও উন্নয়ন করতে হবে। তাহলেই শিক্ষকরা আদর্শ এবং সুশিক্ষিত জাতি গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখতে পারবেন। একটি আদর্শ এবং সুশিক্ষিত জাতিই দেশকে এগিয়ে নিতে পারেন। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্রæত সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

 

লালমোহন উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর স্বরবর্ণের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনটির সমন্বয়ক মো. ফরিদ উদ্দিন, গোপাল বিশ্বাস, মো. আব্বাস উদ্দিন, মো. আলাউদ্দিন এবং আইয়ুব খাঁনসহ আরো অনেকে। এছাড়া অনুষ্ঠিত মানববন্ধনে লালমোহন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত পাঁচশত সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন