1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
পটুয়াখালীর বাউফলে মো. ইসমাইল মৃধা নামের এক মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ইসমাইল মৃধার বাড়ি  উপজেলার ভরিপাশা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তোলফে আলী মৃধার ছেলে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে  উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে  অংশ নেওয়া মো. হানিফ মৃধা (৭০) বলেন,  ইসমাইল মৃধা একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি কোনো যুদ্ধ করেননি। টাকার বিনিময়ে তিনি মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন।  এ সনদ নিয়ে মুক্তিযোদ্ধার  প্রভাব খাঁটিয়ে তিনি এলাকাবাসীকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছেন। অনেকের জমিও দখল করে নিয়েছেন তিনি।  এমন অসংখ্য প্রমাণ রয়েছে। তবে মুক্তিযোদ্ধার সনদ থাকায় তার বিরুদ্ধে অভিযোগ দিয়েও বিচার পায়নি ভুক্তিভোগীরা।
 মানববন্ধনে আবদুস ছালাম (৬৫) ও  বাবুল হোসেন (৫৫) একইভাবে বলেন, তিনি (ইসমাইল) মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেননি। হঠাৎ করে ২০১২ সালে কিভাবে মুক্তিযোদ্ধা হলেন? তা তাদের বোধগম্য নয়। তারা তাকে ( ইসমাইল) ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তদন্ত করে মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবি করেন।
এ বিষয়ে তার (ইসমাইল) ছোট ছেলে মোহাম্মদ শাকিল হোসেন বলেন,তার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে এই মানববন্ধন করিয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন,‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন