1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের আয়োজনে সাদাপুল বাজার এলাকায় এ পুরস্কার বিতরণ করা হয়। এরআগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রশ্ন বিতরণ করা হয়।

অনুষ্ঠিত এই সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমস্থান অর্জন করে সাতানি বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাছনাই, দ্বিতীয়স্থান অর্জন করে মুসলিমিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. আমির হামজা এবং তৃতীয়স্থান অর্জন করে মহেশখালী ফজরআলী দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. জাবেদ। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়।

পুরস্কার বিতরণকালে লালমোহন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আল- আমিন, অফিস ও মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাকিল হোসেন পলাশ,  ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাসনাইন আল মূসা, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. নাহিদ ফরায়েজী, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি গাজিউর রহমান রাজু এবং সেক্রেটারি মো. তামিম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে চায়। এই আলো সকলের মাঝে ছড়িয়ে দিতে হলে মেধাবী হওয়ার পাশাপাশি নিজেকে কোরআনের কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। যার মাধ্যমে আগামীতে একটি  ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ায় অগ্রণী ভূমিকা রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন