1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতের লক্ষ্যে কর্মীদের নিয়ে ভোলার লালমোহন উপজেলায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান বাড়ির দরজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বশির হাওলাদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শাহীন।

 

প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নানা জুলুম, নির্যাতন এবং মামলা দিয়েও এ দলের নেতাকর্মীদের মনোবল নষ্ট করতে পারেনি। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো ঐক্যবদ্ধ-উজ্জীবিত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নেতাকর্মীর প্রচেষ্টায় ভোলা-৩ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৬বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) তথা বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। যার জন্য এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে।

 

এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি হাওলাদার, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ম-লির সদস্য মাওলানা এরশাদ উল্যাহ, ইউনিয়ন যুবদল নেতা মো. মাহবুবুর রহমান লিটন, মো. হেলাল উদ্দিন তরী, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জামাল উদ্দিন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্যাহ আল-নয়ন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেখ হাসিনা সরকারের নানা জুলুম, নির্যাতন এবং মামলা দিয়েও এ দলের নেতাকর্মীদের মনোবল নষ্ট করতে পারেনি। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো ঐক্যবদ্ধ-উজ্জীবিত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নেতাকর্মীর প্রচেষ্টায় ভোলা-৩ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৬বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) তথা বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। যার জন্য এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে।

 

এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি হাওলাদার, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য মাওলানা এরশাদ উল্যাহ, ইউনিয়ন যুবদল নেতা মো. মাহবুবুর রহমান লিটন, মো. হেলাল উদ্দিন তরী, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জামাল উদ্দিন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্যাহ আল-নয়ন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন