1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
৩১ দফা প্রচারণায় কলাপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ক‍্যাম্পেইন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ৩১ দফা প্রচারণায় কলাপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ক‍্যাম্পেইন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

৩১ দফা প্রচারণায় কলাপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ক‍্যাম্পেইন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, কলাপাড়া মহিলা কলেজ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক‍্যাম্পেইন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুস্থ ধারার রাজনীতিতে মেধাবী নেতৃত্ব তৈরির আহ্বান জানিয়ে সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফাসহ বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস সংবলিত বুকলেট বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমান মামুন বলেন ‘রাষ্ট্রকে সংস্কার করে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের বার্তা দিতেই আমাদের এ কর্মসূচি।
ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, হায়াত মাহমুদ জুয়েল, এস এম হাসান মাহমুদ রিপন।
এছাড়াও কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল ইকবাল, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম দিপু, সদস্য সচিব সাইমুন রহমান ইসমাইল, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাশা প্রমুখ সহ ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন