1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে সংখ্যালঘুর উপর সন্ত্রাসী হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে সংখ্যালঘুর উপর সন্ত্রাসী হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে সংখ্যালঘুর উপর সন্ত্রাসী হামলা

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলার তজুমদ্দিন উপজেলাধীন দক্ষিণ খাসের হাট বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সংখ্যালঘু প্রাণকৃষ্ণ দাস (৬৮) উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ খাসের হাট বাজারে তার কাপড়ের দোকানে ডুকে অতর্কিত হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল ও আহত সুত্রে জানা গেছে, তজুমদ্দিন দক্ষিণ খাসেরহাট বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুন চন্দ্র দাসের বড় ভাই প্রাণকৃষ্ণ দাসের (৬৮) উপর শনিবার রাত ১১টার দিকে দোকানে ডুকে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রাণকৃষ্ণ দাসের হাত-পা সহ শরীরের বিভিন্ন অংশ ফেটে রক্তাক্ত যখম হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত প্রাণকৃষ্ণ দাস জানান, আমি আমার কাটা কাপড়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ রাত তখন সোয়া ১১টার সময় মুখোশধারী একলোক আমার দোকানে ডুকে আমার উপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলার একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে, জ্ঞান ফেরার পর প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীর নাম রিয়াজ উদ্দিন।

স্থানীয় সুত্রে জানা যায়, রিয়াজ দীর্ঘদিন ঢাকায় ট্রাকের ড্রাইভারী করতেন। গত ৫ আগষ্ট সরকার পতনের পরে খাসের হাট বাজারে এসে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

এঘটনায় আহত প্রাণকৃষ্ণ দাসের ছোট ভাই তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুন কুমার দাস বলেন, আমার ভাইয়ের উপর কেন কি কারণে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বিষয়টি আমরা বুঝে উঠতে পারছিনা। তবে রিয়াজ উদ্দিন দোকান ও জমি দখলের বিভিন্ন লোকজনকে ইতিমধ্যে মারপিট করেছে। এঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।

জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন বলেন, প্রাণকৃষ্ণ দাসের উপর হামলার ঘটনাটি আমরা শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন