1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধ জাল-খুটি উচ্ছেদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধ জাল-খুটি উচ্ছেদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধ জাল-খুটি উচ্ছেদ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীর ডুবোচরে মৎস্যসম্পদ ধ্বংসকারী অন্তত ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ খুটি এবং জাল উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লালমোহন ও ভোলা জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার মেঘনা নদীর ৮ নম্বর চর সংলগ্ন ডুবোচর থেকে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ ছোট ফাঁসের খুটা জালের প্রায় আট হাজার খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত খুটি ও জাল বিনষ্ট করা হয়। এসব জাল এবং খুটির বাজার মূল্য অন্তত ৫০ লাখ টাকা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, জেলা মৎস্য দপ্তরের ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন এবং সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন