1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় "ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে" শীতবস্ত্র বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় "ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে" শীতবস্ত্র বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় “ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে” শীতবস্ত্র বিতরণ

মো.সবুজ,ভোলা:
  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত
Spread the love
মো.সবুজ,ভোলা:
“গড়বো সমাজ গড়বো দেশ, মানবতার বাংলাদেশ”  এই স্লোগানকে সামনে রেখে  ভোলায় হতদরিদ্র গরীব- দুঃখী ও শীতার্তদের ২শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ভেদুরিয়া  ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা।
 শুক্রবার (২৭ ডিসেম্বর) ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বায়তুস সুন্নাহ মাদ্রাসার প্রধান কার্যালয়ের সামনে আমিন মিয়া বাড়ির দরজায় এ কম্বল বিতরণ করা হয়।
ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যান সংস্থার সভাপতি মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো.পিয়াস মাহমুদ, অর্থ সম্পাদক মো.বেলাল,প্রচার সম্পাদক মো.নুরনবী,কার্যনির্বাহী কমিটির সদস্য শুভ্র, দেলোয়ার, মো.আব্বাস,মো.দেলোয়ার,মো.আওলাদ, মো.ফোরকানসহ অন্যান্যরা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি উল্লাহ মাস্টার, মোঃ ডা.জাহাঙ্গীর, মোঃ হারুন অর রশিদ, মোঃ কামরুল হাছান মাস্টার, মোঃ সিরাজুল ইসলাম মাস্টার, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মোঃ আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন,পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো.নেওয়াজ শরীফ।
অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশে এখন তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো, রফিকুল ইসলাম বলেন, আমরা সমাজের অসহায় পিছিয়ে পরা মানুষদের নিয়ে কাজ করি, জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে তাদের পাশে থাকি। ভবিষ্যতেও আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন