1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে কলেজ ছাএী প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে অনশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে কলেজ ছাএী প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে অনশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে কলেজ ছাএী প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে অনশন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৮ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

 

পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশন করতে দেখা যায়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন চাঁদনী নামের প্রেমিকা।

এর আগে রবিবার বার সকাল ৯টা থেকে উপজেলার লেবুখালী গ্রামের প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা চাদনী।

অনশনরত প্রেমিকা চাঁদনী প্রতিবেদকে জানায়। চার বছর আগে স্থানীয় ইউনিভার্সিটি স্কয়রে সাজনের সঙ্গে দেখা, পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। নিয়মিত দেখা সাক্ষাত চলে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বছরের পর বছর বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন টালবাহা করে আসছে গত ৫ মাস যাবৎ সাজিন সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে। আজকের শুনতে পাই সাজিন অন্য মেয়েকে বিবাহ করতে বাড়ি এসেছে। আমি এ বাড়িতে আসার পর সাজিন আমাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে যায়। আমি সাজিনের ঘরের সামনে গেলে সাজনের মা, ফুফু ও বোন তিন জনে আমাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক কিছু মিডিয়াকর্মী এসে উপস্থিত হলে তাদের মাধ্যমে মোবাইল ফিরে পাই। আমার মা থানায় অভিযোগ করেছেন। চাঁদনী আরও বলেন এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগ করতেছে। আমি নিজেকে নিরাপত্তাহীন মনেকরছি
অভিযুক্ত হাসান মাহমুদ সাজন মোবাইল ফোনে বলেন চাঁদনী আমার ছোট বোনের বান্ধবী তাই প্রায়ই বোনের সাথে বাড়িতে আসতেন। শারীরিক সম্পর্কের বিষয় তিনি অস্বীকার করে বলেন এটা মিথ্যা ও ষড়যন্ত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে ইতিপুর্বে পারিবারিক পর্যায়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মেয়ের মা থানায় অভিয়োগ দায়ের করেছেন। এস আই শাহিদ কে ঘটনাস্থালে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন