দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি জাহিদ দুলাল সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার এলাকার একমাত্র খেলার মাঠটি ব্যবসায়ীদের কবল থেকে দখলমুক্ত করে ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ নামকরণে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
রফিক সাদী ভোলার তজুমদ্দিনে বাগানের জঙ্গল পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোঃ ছালাহউদ্দিন, মনপুরা ভোলার মনপুরায় মেঘনায় কোরাল মাছ ধরা জালে ধরা পড়ে ১৪ কেজি ওজনের কোরাল মাছ। কিন্তু বরফ সংকটে মাছটি পঁচে যায়। পরে মাছটি নিলামে ৭৫০ টাকা কেজি দরে
রফিক সাদী ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পাচার সন্দেহে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের খাল থেকে ১৬০ বস্তা (৮ হাজার কেজি) সার ষ্টেলবডি ট্রলারসহ
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের জুবন আলি হাওলাদার বাড়ির ৯০ বছর বয়সী বৃদ্ধ আবু তাহের হাওলাদারের ওপর কিশোরগ্যাংদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পৌরসভার ৮নং ওয়ার্ডের শেখের দোকান জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত আবু তাহের হাওলাদার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজ শেষে মসজিদের গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় কিশোরগ্যাং এর লিডার কামালের নেতৃত্বে একদল কিশোর তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। অভিযোগ রয়েছে, হামলায় কামাল, তার ছেলে আশিক, ভুট্টো মিয়ার ছেলে শাহীন, বাবুল মিয়ার ছেলে হৃদয়, জাকির ও ইউনুসসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন অংশ নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু তাহের হাওলাদারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। এদিকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, একজন প্রবীণ মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কামালের মোবাইল মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ ভোলার লালমোহন উপজেলায় পৃথক অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, শুক্রবার রাতে উপজেলার কালমা ও
রফিক সাদী ভোলার তজুমদ্দিনের চরে মাছ ধরা এবং কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে মহিষের বাতানের রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কৃষক ও রাখাল
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ ভোলার লালমোহন উপজেলায় ৩৪৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরনবীপুর
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত