1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
অধিকার আদায় ও হয়রানি বন্ধের দাবিতে এবার স্বেচ্ছায় কারাবরণের আলটিমেটাম দিলেন কলাপাড়ার সেই অন্তর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news অধিকার আদায় ও হয়রানি বন্ধের দাবিতে এবার স্বেচ্ছায় কারাবরণের আলটিমেটাম দিলেন কলাপাড়ার সেই অন্তর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

অধিকার আদায় ও হয়রানি বন্ধের দাবিতে এবার স্বেচ্ছায় কারাবরণের আলটিমেটাম দিলেন কলাপাড়ার সেই অন্তর

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের আট দফা দাবি বাস্তবায়ন না করা হলে এবং আন্দোলনে অংশ নেয়া মানুষকে গ্রেফতার ও হয়রানি বন্ধ করা না হলে এবার স্বেচ্ছায় কারাবরণের আলটিমেটাম দিয়েছেন বিদ্যুৎ কেন্দ্র নির্নানে ক্ষতিগ্রস্থ পরিবারের আট দফা বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সেই রবিউল আউয়াল অন্তর। গত ৬ ফেব্রুয়ারি রাতে অপহরন ও চারদিন পর পুলিশের অভিযানে উদ্ধার হওয়ার পর বুধবার(২৬ ফেব্রুয়ারি) কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ আলটিমেটাম দেন।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক রবিউল আউয়াল অন্তর লিখিত বক্তব্যে বলেন, আমাকে অপহরণ ও গুম করে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ পরিবারের আন্দোলন থামিয়ে দেয়ার চেষ্টা করেছে একটি পক্ষ। বিদ্যুৎ কেন্দ্রের দূর্নীতিবাজচক্র এর সাথে জড়িত। বর্তমানে এলাকার নিরীহ মানুষকে প্রশাসন রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার ও হয়রানি করছে। দুইজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। তাদের নামে মামলা দেয়া হয়েছে।
তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। একইসাথে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি, অধিগ্রহণ করা জমির দেড়গুণ অর্থ প্রদান, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবেক এমডি খোরশেদ আলম, পিডি শাহ আব্দুল মাওলাসহ দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনী পদক্ষেপ নেয়ার দাবি করেন। এ আট দফা দাবি মানা না হলে এবং সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করা না হলে গ্রামবাসীদের রক্ষায় তিনি কারাবরণের আলটিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের আন্দোলনকে সমর্থন করায় এখন আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একটি চক্র আগামী নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে আমি যাতে প্রতিদ্বন্দ্বীতা করতে না পারি সেজন্য আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্রমূলক থানায় এ অভিযোগ।
তিনি বলেন, তাদের সাত বছরের আন্দোলনের ফসল এ সরকার। অথচ তারাই আজ হয়রানির শিকার হচ্ছি। তাহলে সাবেক স্বৈরাচার সরকারের সাথে এ সরকারের পার্থক্য কোথায়।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন