1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
অসুস্থ সহকর্মীকে দেখতে গেলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও প্রধান শিক্ষকগণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news অসুস্থ সহকর্মীকে দেখতে গেলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও প্রধান শিক্ষকগণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

অসুস্থ সহকর্মীকে দেখতে গেলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও প্রধান শিক্ষকগণ

মুসফিক হাওলাদার, লালমোহন 
  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত
Spread the love

মুসফিক হাওলাদার, লালমোহন 

ভোলার লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ সোমবার সকালে অসুস্থ সহকর্মী উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনকে দেখতে তার বাসভবনে যান।

এসময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আমরা সব সময় সহকর্মীদের সুখ–দুঃখে পাশে থাকব। এবং অদুর ভবিষ্যতে অন্য যে কোন শিক্ষক কর্মচারীদের সুখে দু:খে রোগে শোকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং অসুস্থ কামাল স্যারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।

এসময় প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন, আমি দীর্ঘ দিন যাবত অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে দেন। এরপর সমিতির কল্যাণ কর বিষয় নিয়ে দিক নিদর্শনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলেহ উদ্দিন সহ-সভাপতি মো. নাজিমুদ্দিন মনু, মো. মেজবাহ উদ্দিন ও প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষক/ কর্মচারী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন