1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আইনগত ভিত্তি ছাড়া কাজ করা ভবিষ্যতের জন্য সংকট সৃষ্টি করবে- রুহুল কবির রিজভী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আইনগত ভিত্তি ছাড়া কাজ করা ভবিষ্যতের জন্য সংকট সৃষ্টি করবে- রুহুল কবির রিজভী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

আইনগত ভিত্তি ছাড়া কাজ করা ভবিষ্যতের জন্য সংকট সৃষ্টি করবে- রুহুল কবির রিজভী

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে। এ নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কেউ কেউ পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন গণভোটের আইনগত ভিত্তি নেই। ভোটের সাথে একসাথে গনভোট হোক সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট সৃষ্টি করবে।

 

রবিবার সকালে পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নে বিঘাই হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত বৃদ্ধ আব্দুল গনি জোমাদ্দার ও মমতাজ বেগম দম্পতিকে আর্থিক সহায়তা হস্তান্তর শেষে সংক্ষিপ্ত জনসমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, শেখ হাসিনা আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করেছিলেন। যে চুক্তি এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক চুক্তি রয়েছে যেগুলো নিয়ে সরকার ভোগান্তিতে রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সে পথে হাঁটছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার পায়তারা চলছে। এদিকে দেশের মানুষ না খেয়ে রয়েছে, দেশজুড়ে ডেঙ্গু চিকনগুনিয়া আতঙ্ক ছড়াচ্ছে, আলু চাষিরা আলু নিয়ে ভোগান্তিতে রয়েছে সরকার এদিকে নজর না দিয়ে বৈদেশিক চুক্তি নিয়ে ভাবছে। দেশের মানুষের কথা চিন্তা না করে তাদের সমস্যার সমাধান না করে অন্যকিছু করা ঠিক হচ্ছে না।

 

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমিন আতিকুর রহমান রুমেন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন