1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, লালমোহন-তজুমদ্দিনসহ সারাদেশে বিএনপি ও ধানের শীষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি বাংলাদেশে একটি জনপ্রিয় দল। বিএনপি ও ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে  বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো। যেখানে নারী পুরুষ সকলে মিলে মিশে থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ হাসিনা তারা পিতাকে অপমান করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে।

তিনি জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লায় ও ফুলকপিতে ভোট দিলে এবং তারা জয়জুক্ত হলে দেশে তারা মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে। জামায়াতে ইসলামী মহিলাদেরকে ঘরের বাহিরে আসতে দিবে না। তারা দেশটাকে আফগানিস্তান বানাবে। বর্তমানে মহিলারা বিভিন্ন সেক্টরে তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। তারা বিমান চালাচ্ছে, দেশ চালাচ্ছে, বিচারক হচ্ছে, সবক্ষেত্রে মহিলাদের অবদান দেখা যাচ্ছে। জামায়াত ক্ষমতায় আসলে মহিলাদেরকে ঘরে রেখে আসবাবপত্রের মতো ব্যবহার করবে। এজন্য সকল মহিলাদের ধানের শীষে ভোট দেয়ার জন্য বলেন।

বদরপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি শহিদ্যুল্যাহ মেলকারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন