1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পদক ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পদক ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পদক ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুসফিক হাওলাদার, লালমোহন 
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পঠিত
Spread the love

মুসফিক হাওলাদার, লালমোহন 

ভোলার লালমোহন উপজেলার আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, ক্রীড়ামোদি কর্তৃক জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, প্রধান অতিথী কর্তৃক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,লালমোহন উপজেলা প্রাথমিক সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মোসলে উদ্দীন,এসময় তিনি তার বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপশি ক্রীড়ার প্রতিও মনোযোগ দিতে হবে, তাহলেই শিক্ষার্থীদের সুন্দর মন ও দেহ সুস্থ থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন।

বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের, লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হান্নান।আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি মোঃ মারুফ বাহাদুর, আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক ফরাজী।
বিচারক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন পূজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাকসুদুর রহমান,এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকাসহ আরো অনেকেই

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন