1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মো.সবুজ,ভোলা
  • প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
Spread the love
মো.সবুজ, ভোলা
ভোলায় গরীব-দুঃখী ও অসহায় শীতার্ত  মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা।
 শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের আদর্শ পাড়া,পশ্চিম চরকালী মসজিদের মাঠে প্রায় ২’শত দুস্থ-শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র সংস্থার সভাপতি মোঃ জুয়েল রানা (ভার্চুয়ালি), সিনিয়র সহ সভাপতি মোঃসোলায়মান,সহ-সভাপতি মোঃ ইব্রাহিম নান্নু মীর,সহ-সাধারন সম্পাদক মোঃ জুয়েল মোরশেদ,অর্থ সম্পাদক মোঃ পিয়াল হাছান,সহ-অর্থ সম্পাদক মোঃ নাজিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন (বাবু),প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন সুজন,সহ-প্রচার সংম্পাদক মোঃ আব্দুর রহমান,দপ্তর সম্পাদক
মোঃ জাহিদুল কবির মেনন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ,ত্রাণ বিষয়ক সম্পাদক
মোঃ নূর নবী,ক্রীয়া বিষয়ক সম্পাদক মোঃ রাকিব মীর।
সুশীল সমাজের পক্ষে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অন্যান্যরা।
এ সময় সংস্থাটির প্রতিষ্ঠা ও সভাপতি মোঃ জুয়েল রানা ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান, সমাজের অসহায় মানুষের জন্য প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসহায়-দুস্থ মানুষের পাশে থাকার জন্য ভোলার আদর্শ পাড়া পশ্চিম চরকালীর ২’শত পরিবারকে কম্বল বিতরণ করেছি।শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের  নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলে মনে করি।ভবিষ্যতেও এসকল অসহায় মানুষ জন্য কাজ করবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন